রেকর্ড সংক্রমণ নিয়ে নতুন বছর শুরু অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ১৬:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:৫৭

রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ নিয়ে ইংরেজি নতুন বছর শুরু করেছে অস্ট্রেলিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কোভিডের প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় নিউ সাউথ ওয়েলসে স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য আইসোলেশনের নিয়ম শিথিল করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া শনিবার যথাক্রমে ২২ হাজার ৫৭৭ এবং সাত হাজার ৪৪২ জনের কোভিড শনাক্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে চার জন এবং ভিক্টোরিয়াতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিডে মৃতের সংখ্যা দুই হাজার ২৫০ ছাড়িয়েছে।

এদিকে ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বাড়ছে শিশুদের ভর্তির সংখ্যা। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় আশঙ্কা করা হচ্ছে, টিকা না নেওয়া ১৮ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা হয়তো আরও বাড়বে। ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা ৫৮ শতাংশ বেড়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি’র তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী সাত কোটি ৪০ লাখ শিশুর ২৫ শতাংশের কিছু কম টিকা নেয়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শীতের ছুটির পর স্কুলগুলো পুনরায় চালু হলে দেশজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম