মহাকাশে নতুন বছর উদযাপন করলেন ১০ জন

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ২২:৪২আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২২:৪২

মহাকাশ থেকে ইংরেজি নতুন বছর উদযাপন করেছেন ১০ জন। এবারই একসঙ্গে এতো বেশি সংখ্যক মানুষ মহাকাশ থেকে দিবসটি উদযাপন করেছেন।

দুই স্পেস স্টেশন থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা।

সাতজন ছিলেন রাশিয়ার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ। বাকি তিনজন ছিলেন চীনের তিয়ানগং স্পেস স্টেশনে। শনিবার রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রুশ নভোচারীদের একজন অ্যান্টন শ্কাপলেরভ। মহাকাশে তার নতুন বছর উদযাপনের বর্ণনা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি।

রসকসমস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ১০ জন ২০২২ সালটি উদযাপন করেছেন। ইতিহাসে এতো বেশি সংখ্যক মানুষ সেখানে নতুন বছর উদযাপনের ঘটনা এটিই প্রথম।

রুশ মহাকাশ সংস্থার হিসাব অনুযায়ী, গত ২১ বছরে রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ নতুন বছরের প্রথম দিনটি কাটিয়েছেন ৮৩ জন। বেশ কয়েকজনের ক্ষেত্রে এটি একাধিক বার ঘটেছে।

আন্তন শকাপলরভ নামের একজন রুশ মহাকাশচারী কক্ষপথে চার বার ইংরেজি নতুন বছরের মাহেন্দ্রক্ষণটি কাটিয়েছেন। ২০১২, ২০১৫, ২০১৮ এবং ২০২২ সালের প্রথম দিনটি মহাকাশে কাটিয়েছেন তিনি। সূত্র: উইওন নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি