মানবতাবিরোধী অপরাধে জার্মানিতে সিরীয় কর্নেলের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:১৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সাবেক কর্নেল আনওয়ার রাসলানকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জার্মানির একটি আদালত। এক দশক আগে সিরিয়ার রাজধানী দামেস্কের কারাগারে মানবতাবিরোধী অপরাধের জন্য বৃহস্পতিবার এই রায় দেন জার্মানির কোবলেঞ্জ শহরের আদালতের বিচারক। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আনোয়ার রাসেল সিরিয়ার একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। দায়িত্বে থাকাকালীন ‘ব্রাঞ্চ ২৫১’ যা দামেস্কের কুখ্যাত আটক কেন্দ্রের তদন্ত ইউনিটের প্রধান ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে ৪ হাজার বন্দিকে নির্যাতন, একাধিক হত্যা, যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তিনটি মামলা হয়। মামলাগুলোর অপরাধে তার জড়িত থাকার প্রমাণ তদন্তে এসেছে।

সিরিয়ায় দীর্ঘ সময় যুদ্ধ চলাকালীন আসাদ সরকারের হাতে নির্যাতিত সিরিয়ানদের ন্যায় বিচারের রায়ের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। দেশটির সরকাররের নেতৃত্বে নির্যাতনে বিশ্বের প্রথম ফৌজদারি মামলা সাবেক কর্নেল রাসলানের বিরুদ্ধে ছিল।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দেন, এই সামরিক কর্মকর্তার নেতৃত্বে ২০১১ থেকে ২০১২ সালে সিরিয়ার আল-খতিব কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয় অনেক সিরীয়। নির্যাতিত ৪ হাজার বন্দির মধ্যে ৫৮ জন মারা যান।

পরবর্তীতে পদ থেকে ২০১২ সরে দাঁড়ান তিনি। এবং জার্মানিতে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। ২০১৯ সালে তিনি বন্দি হন।

/এলকে/
সম্পর্কিত
আড়াই কোটি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করলো সিরিয়া
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম