দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৬, ২১:০১আপডেট : ০২ মে ২০২৬, ২১:০১

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২ মে (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা; সোমবার দেশে পৌঁছাবে লিমনের মরদেহ, বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে; ইরানের জন্য সীমান্ত পথ খুলে দিলো পাকিস্তান, যুক্তরাষ্ট্র কি খেপবে?; ইরান যুদ্ধ নিয়ে বিরোধ, জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র; কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি; ‘শিগগির’ পূর্ণাঙ্গ ভিসা চালু করবে ভারত, স্বাভাবিকের পথে ঢাকা-দিল্লি সম্পর্ক-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল কেনা চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল বিক্রি ও দেশটির অর্থ আয়ে প্রতিবন্ধকতা তৈরি করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যের সঙ্গে জড়িত ‘কয়েকটি প্রতিষ্ঠান, ব্যক্তি ও একটি জাহাজের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার দেশে পৌঁছাবে লিমনের মরদেহ, বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি। গোলাম মোর্তোজা জানান, ফ্লোরিডার পুলিশ বিভাগ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহের পরিচয় নিশ্চিত করেছে। বৃষ্টির পরিবার মরদেহ বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের সমন্বয়ে মরদেহটি দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে অপর নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে (সোমবার) ঢাকায় পৌঁছাবে।

ইরানের জন্য সীমান্ত পথ খুলে দিলো পাকিস্তান, যুক্তরাষ্ট্র কি খেপবে?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং সমুদ্রবন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে ইরানের পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। এ পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এক বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ কি সেই চেষ্টাকে দুর্বল করে দেবে— এখন সেই প্রশ্ন উঠছে

ইরান যুদ্ধ নিয়ে বিরোধ, জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র 

জার্মানি থেকে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছে পেন্টাগন। ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বিরোধের জেরে এ সিদ্ধান্ত বাস্তবায়নে এগোচ্ছে ওয়াশিংটন। মার্কিন বার্তা সংস্থা এপিঁ এ খবর জানিয়েছে। বর্তমানে জার্মানিতে অবস্থানরত ৩৬ হাজার মার্কিন সেনার মধ্যে প্রায় ১৪ শতাংশ এই সিদ্ধান্তের ফলে নিজ দেশে ফিরে যাবে।

কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি কারাগারের ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার তার ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে থাকাকালীন শুক্রবার নার্গিস মোহাম্মদি দুইবার সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলেন এবং হৃদরোগে আক্রান্ত হন।

‘শিগগির’ পূর্ণাঙ্গ ভিসা চালু করবে ভারত, স্বাভাবিকের পথে ঢাকা-দিল্লি সম্পর্ক

সম্পর্ক স্বাভাবিক করতে এবং গত কয়েক মাসের টানাপোড়েন কাটাতে প্রথম পদক্ষেপ হিসেবে ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর পথে হাঁটছে ঢাকা ও দিল্লি। বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

/এএস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু