জন্মের একমাসের মধ্যে সুইমিং পুলে নামলো একটি মেয়ে। তার নাম ম্যাক্স। মেয়েটি জাকারবার্গের কিনা, তাই বাবার সঙ্গে তার সুইমিং পুলে নামাটা অস্বাভাবিক কিছু না। এটাই সম্ভবত নিজের মেয়ের সঙ্গে জাকারবার্গের প্রথম স্নান।
মার্ক আর ম্যাক্স দুজনে মিলে দিব্যি নেমে পড়েছেন সুইমিং পুলে। আর সন্তানের প্রথম সুইমিং পুলে নামার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাকারবার্গ। নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, 'ম্যাক্সের প্রথম সাঁতার। ও খুব মজা পেয়েছে!' আর ছবিটি সঙ্গত কারণেই হয়ে গেছে ভাইরাল। সূত্র: ফেসবুক
/বিএ/








