প্যারিস হামলাকারীদের ভিডিও প্রকাশ আইএসের!

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১২:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১২:৫৪

আইএসের (ইসলামিক স্টেট)  নামে প্রকাশিত এক ভিডিওতে ফ্রান্সের রাজধানী প্যারিসে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িতদের বিভিন্ন কর্মকাণ্ড দেখানো হয়েছে। ওই ভিডিওতে যুক্তরাজ্যে হামলার হুমকিও দেওয়া হয়েছে। তবে ভিডিওটি আদতে আইএসের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভিডিওটি আইএসের কিনা, তা নিশ্চিত করতে পারেনি তারা।

প্যারিস হামলাকারীদের ভিডিও প্রকাশ আইএসের!

ভিডিওতে ২০১৫ সালের ১৩ নভেম্বরের ওই হামলার আগে সন্দেহভাজন ৯ হামলাকারীর নানা কর্মকাণ্ড দেখানো হয়েছে। রবিবার অনলাইনে পোস্ট করা ১৭ মিনিটের ওই ভিডিওটি আইএসের রাজধানী রাক্কা শহরে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের কর্মকাণ্ডের বাইরে ভিডিওতে ব্রিটেনের প্রধানমন্ত্রী, স্পিকারসহ দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ছবি প্রদর্শন করা হয়। এতে যুক্তরাজ্যে হামলার চালানোরও হুমকি দেয় আইএস।

ভিডিওতে দেখা যায়,প্যারিসে সন্ত্রাসী হামলা চালানো ব্যক্তিরা বন্দীদের শিরশ্ছেদ করছেন। প্যারিসের যেসব স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল সে স্থানগুলোও ভিডিওতে দেখানো হয়। ১৩ নভেম্বরের ওই হামলায় নিহত হন ১৩০ জন। ভিডিওতে প্যারিস হামলার অন্যতম হোতা আবদেলহামিদ আবাউদকেও কথা বলতে দেখা যায়। প্যারিসে হামলার পর সেইন্ট-ডেনিসে একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানে তার মৃত্যু হয়। এছাড়া ৯ হামলাকারীর সবাইকে একে একে দেখানো হয়। যে আইনপ্রণেতারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন জুগিয়েছেন তাদের ছবি দিয়ে ভিডিওটি শেষ হয়েছে।

প্যারিস হামলাকারীদের ভিডিও প্রকাশ আইএসের!

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভিডিওটি আসলেই আইএসের কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে এটি যদি নির্ভরযোগ্য হয় তাহলে বুঝতে হবে হামলাকারীরা শুধু আইএসের দ্বারা প্রভাবিতই হয়নি, বরং সিরিয়া ও ইরাকের জঙ্গি ঘাঁটি থেকে সমন্বিত সহযোগিতাও পেয়েছে। সূত্র: গার্ডিয়ান, বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম