টিকাবিরোধীদের ভুয়া ভ্যাকসিন দেওয়ার অভিযোগে নার্স গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ২১:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১:০৩

টিকাবিরোধীদের ভুয়া ভ্যাকসিন দেওয়ার অভিযোগে একজন নার্সকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। দেশটির সিসিলি শহরের পালেরমো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তিরা যাতে সহজেই অফিসিয়াল হেলথ সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন সেজন্য তাদের ভুয়া ভ্যাকসিন দেন ওই নার্স। কেননা, বার, রেস্টুরেন্ট ও গণপরিবহনে প্রবেশ ও ভ্রমণের মতো ক্ষেত্রগুলোতে এই সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে।

তদন্তকারীরা সিসিলিয়ান রাজধানীর একটি বৃহৎ টিকা কেন্দ্রে কর্মরত ৫৮ বছরের ওই নার্সের ছবি তোলার জন্য একটি গোপন ক্যামেরা ব্যবহার করেছিলেন। শনিবার টুইটারে প্রকাশিত ওই ক্লিপটিতে দেখা যায়, স্বাস্থ্যকর্মী কোভিড ১৯ ভ্যাকসিনের একটি ডোজ লোড করছেন এবং তারপর টিকাবিরোধীদের বাহুতে ইনজেকশন দেওয়ার আগে একটি টিস্যুতে সিরিঞ্জটি খালি করছেন।

পুলিশ জানিয়েছে, ওই নারীর নিজের নেওয়া বুস্টার ডোজটিও ছিল ভুয়া। জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক