ছুটিতে উপাচার্য, হাসপাতালে রোহিতের মা

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ১৫:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৫:৪২
image

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত শিক্ষার্থী রোহিত ভেমুলার আত্মহত্যাকে ঘিরে চাপের মুখে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপ্পা রাও পোডাইল ক্যাম্পাস থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে ছুটিতে গেছেন। এদিকে অসুস্থ হয়ে পড়ায় রোহিতের শোকাতুর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অন্তবর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, তিনিও রোহিতের মৃত্যুর জন্য দায়ী উল্লেখ করে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। 

রোহিতের নামে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ ঝুলিয়ে দেওয়া নোটিসে লেখা ছিল, ‘‘ছুটিতে যাচ্ছেন উপাচার্য।’’ তবে কত দিনের ছুটিতে যাচ্ছেন আপ্পা রাও, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আনন্দবাজারকে তিনি টেলিফোনে জানান, বর্তমান পরিস্থিতির বিচারে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেছেন, ‘দূরত্ব রাখার পরামর্শ দেওয়া হয়েছিল ঠিকই। তবে কেউ জোর করেননি।’’ পদে ফিরে আসার প্রশ্নেও সদর্থক হাসি দিয়েছেন তিনি। 

অন্তবর্তী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র অধ্যাপক বিপিন শ্রীবাস্তবকে দায়িত্ব হস্তান্তর করার কথা ঘোষণা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থীরা। জোরালো হয়েছে বিক্ষোভ। শিক্ষার্থীদের দাবি, রোহিতের মৃত্যুতে হাত রয়েছে বিপিনেরও। যে প্রশাসনিক কমিটি রোহিতকে সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছিল তার প্রধান ছিলেন বিপিন। ২০০৮ সালে আরও এক দলিত ছাত্র সেন্থিলের আত্মহত্যায়ও নাম জড়িয়েছিল তাঁর। বিপিনের ক্ষমতায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের তফসিল জাতি-উপজাতি ফোরামও। তার পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

রোহিত

এদিকে রবিবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রোহিতের মা রাধিকা। বুকে অসহ্য ব্যথার কথা জানানোর সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে রাতে আইসিইউ-তে রাখা হয়েছে। 

রোহিতের মা

শুক্রবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রোহিতের পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। রবিবার ক্যাম্পাসে যান রোহিতের মা-বোন-ভাই। সাংবাদিকদের তাঁরা জানান, আট লক্ষ কেন, আট কোটি টাকা হলেও ক্ষতিপূরণ নেবেন না। সূত্র: আনন্দবাজার 

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম