ইউক্রেন-রাশিয়া উত্তেজনা: ম্যাক্রোঁ-পুতিনের ফোনালাপ শুক্রবার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ০১:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০১:৫০

রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্ব এখন আর এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত ইউক্রেনের পাশে আছে পশ্চিমাদেশগুলো। প্রতিবেশী ইউক্রেনকে নিয়ে রাশিয়ার উদ্দেশ্য কী, তা স্পষ্ট করতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ নিয়ে আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ।

মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা ভালো কিছু। তবে আলোচনা থেকে এখন পর্যন্ত কোনও কার্যকর ফলাফল দেখাতে পারেনি।

এদিকে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্ত ঘিরে রাশিয়া প্রায় ১ লাখ সেনা মোতায়েনের পর চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন দখলের পরিকল্পনার অভিযোগ আনলেও এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

মস্কো ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে, এই আশঙ্কায় পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়াতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। তাতে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম