এবার খোদ পুতিনের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১০:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০:৪৮

ইউক্রেন ইস্যুতে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ইউক্রেনে রুশ আগ্রাসন মোকাবিলায় পশ্চিমা দুনিয়ার ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতির মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি লাখখানেক সেনা নিয়ে ইউক্রেনের দিকে অগ্রসর হয় তাহলে এটি হবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ’ এবং এটি ‘বিশ্বকে বদলে দেবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি সরাসরি পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ‌। আমি সেটা দেখবো।’

এর আগে ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের জড়ো হওয়ার খবর পাওয়ার পরপরই পূর্ব ইউরোপে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রায় সাড়ে আট হাজার মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় বাইডেন প্রশাসন।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশসহ ৭৫ দেশে ট্রাম্পের ভিসা নীতি ‘বেআইনি’: মার্কিন আদালত
অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কেন বাতিল হতে পারে জানালো মার্কিন দূতাবাস 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলো কানাডা
সর্বশেষ খবর
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী