যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ১২:৫০ আপডেট : ২২ জুন ২০২৬, ১৭:০৯

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে একটি চিঠিও রেখে গেছে দলটি। সেখানে শহরটির আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মর্যাদা নিয়ে বিদায় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা হাতে লেখা সেই চিঠিতে বলা হয়, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান—ইরানের চেতনা এখনও জীবন্ত ও অটুট। লস অ্যাঞ্জেলেস, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা গর্ব নিয়ে এসেছি, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’

এছাড়া দুই ম্যাচে দলকে সমর্থন দেওয়া ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। দলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বার্তাটি শেষ করা হয় বিশ্বশান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও জাতিগুলোর মধ্যে বন্ধুত্বের আহ্বানের মাধ্যমে।

চিঠিতে #১৬৮ ও  #মিনাব হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে, যা ইরানের মিনাব শহরের একটি স্কুলে বোমা হামলার ঘটনায় নিহত শিশুদের স্মরণে ব্যবহৃত প্রতীক হিসেবে পরিচিত। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সময় ওই হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়। 

গ্রুপ ‘জি’-তে এখন পর্যন্ত নিজেদের দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। ম্যাচের ফাঁকে দলটি মেক্সিকোর তিজুয়ানায় তাদের বেসক্যাম্পে ফিরে যায়।

যুক্তরাষ্ট্রে অবস্থান সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কারণে পুরো টুর্নামেন্টে তিজুয়ানাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ইরান। ম্যাচ খেলতে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে তাদের। একই সঙ্গে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ সদস্যের ওপর নিষেধাজ্ঞাও রয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান দলের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা পরিস্থিতি অনুযায়ী মূল্যায়ন করা হবে। পাশাপাশি কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়েও আলোচনা চলছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলই তাদের নকআউট পর্বে ওঠার ভাগ্য নির্ধারণ করবে।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো