স্বীকারোক্তির পর সুইডিশ মানবাধিকার কর্মীকে মুক্তি দিলো চীন

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১১:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১১:০৯
image

সুইডিশ মানবাধিকার কর্মী পিটার ডাহলিন দেশের নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে আটক সুইডিশ মানবাধিকার কর্মী পিটার ডাহলিনকে অবশেষে মুক্তি দিলো চীন। একইসঙ্গে তাকে চীন থেকে বিতাড়িত করা হয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
চীনে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের ওপর ব্যাপক ধরপাকড়ের অংশ হিসেবে জানুয়ারির শুরুর দিকে আটক হন পিটার। চীনে আইনি সহায়তাবিষয়ক সংগঠন চায়না অ্যাকশনের প্রতিষ্ঠাতা তিনি। চীনের গ্রামগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইনি সহায়তা দেন এমন অনুমোদনহীন আইনজীবীদের সহায়তা দেওয়াই এ সংগঠনের কাজ।  
গত সপ্তাহে রাষ্ট্রীয় গণমাধ্যমে হাজির করা হয় তাকে। সেসময় পিটার চীনের স্থানীয় মানবাধিকার আইনজীবীদের সহায়তা করার মধ্য দিয়ে আইন ভঙ্গ করেছেন এবং চীনা সরকার ও জনস্বার্থকে আঘাত করেছেন বলে স্বীকারোক্তি দেন। আর এর পরই পিটারকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় চীন। তবে চায়না অ্যাকশনের দাবি, পিটারের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

মুক্তির পর পিটার এরইমধ্যে চীন ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে সুইডিশ দূতাবাস। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এদিকে পিটারের মুক্তিকে স্বাগত জানালেও চীনে আটক থাকা আরেক নাগরিক গুই মিনহাইকে নিয়ে উদ্বেগ জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালসট্রম। সম্প্রতি হংকং পাবলিশিং হাইজের সঙ্গে সংশ্লিষ্ট যে ৫ জনের নিখোঁজ হওয়া নিয়ে তোলপাড় চলছিল তাদের একজন মিনহাইকে। গত অক্টোবরে নিখোঁজ হন তিনি। মেইনল্যান্ডের সমালোচনা করে একটি বই নিয়ে কাজ করার কারণে চীন সরকার তাদের অপহরণ করিয়েছে বলে অভিযোগ ওঠে।

চলতি মাসের শুরুতে মিনহাইকেও হাজির করা হয় চীনা মিডিয়াতে। সেসময় কয়েক বছর আগে মাতাল হয়ে গাড়ি চালানোর সময় একজনকে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন বলে জানান মিনহাই। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম