টোকিওর বিতর্কিত সাবেক গভর্নর ইশিহারা মারা গেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫

টোকিওর সাবেক গভর্নর বিতর্কিত ডানপন্থী রাজনীতিবিদ শিনতারো ইশিহারা (৮৯) মারা গেছেন।

মঙ্গলবার জাপানের স্থানীয় গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবরটি প্রকাশিত হয়।

সাবেক ঔপন্যাসিক ও চার মেয়াদে রাজধানী টোকিওর জনপ্রিয় গভর্নর ইশিহারা বিভিন্ন বিষয়ে প্রকাশ্য বিতর্কিত মন্তব্য করে প্রায়শই দেশে-বিদেশে ক্ষোভের জন্ম দিয়েছিলেন।

তিনি ১৯৩২ সালে বন্দর নগরী কোবেতে জন্মগ্রহণ করেন। ইশিহারা মাত্র ২৩ বছর বয়সে নিষিদ্ধ জগতের বিষণ্ণ আনন্দের অন্বেষণকারী মর্যাদাসম্পন্ন পরিবারের যুবকদের নিয়ে "সিজন অফ দ্য সান" শীর্ষক উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে তিনি ১৯৬৮ সালে প্রথম আইন প্রণেতা নির্বাচিত হন এবং উচ্চ ও নিম্ন উভয় কক্ষে সংসদে ২৫ বছরেরও বেশি সময় অতিবাহিত করেন। তিনি পরিবহন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি পরে জাতীয় রাজনীতি ছেড়ে দেন এবং ১৯৯৫ সালে টোকিওর গভর্নর হন।

তিনি জাপানের চীনা ও কোরীয় বাসিন্দাদের উপহাস করেন, নানজিং গণহত্যাকে অস্বীকার করেন, যুক্তরাষ্ট্রকে গোঁড়া জাতি বলে নিন্দা করেন এবং জাপানের মার্কিন সামরিক প্রতিরক্ষাকে একটি বিভ্রম হিসেবে বর্ণনা করেন।

২০১২ সালে তিনি জনবসতিহীন, বিতর্কিত দ্বীপপুঞ্জ ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করে বৈদেশিক নীতি সংকট উস্কে দিয়েছিলেন। চীন এই দ্বীপপুঞ্জটিকে দিয়াওয়ুস এবং জাপান এটিকে সেনকাকুস হিসেবে উল্লেখ করে। 

পরে, তার ডানপন্থী পার্টি ফর দ্য ফিউচার জেনারেশন কার্যত ২০১৪ সালে সাধারণ নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর তিনি ৮২ বছর বয়সে রাজনীতি থেকে অবসর  নেন।

খবর: বাসস

/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম