বছরের মাঝামাঝিতে মহামারির তীব্রতা কমতে পারে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

বিশ্বের ৭০ ভাগ মানুষকে কোভিড টিকার আওতায় আনা গেলে বছরের মাঝামাঝিতে করোনার তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বে সম্প্রতি করোনার সংক্রমণ কিছুটা কমে আসায়, আশার কথা শুনালেন সংস্থাটির প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রত্যাশা এই বছরে মহামারীর তীব্রতা শেষ হবে। তার জন্য চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা যদি এই লক্ষ্য অর্জন করতে পারি তবে সত্যিই করোনার তীব্র পর্যায় শেষ হতে চলছে। যা আমরা প্রত্যাশা করি। এটা আমাদের হাতেই আছে। কোনও সুযোগ নয়।

আফ্রিকার করোনা টিকার ঘাটতি মেটাতে এমআরএনএ প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি করছে দক্ষিণ আফ্রিকান কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিন ও বায়োভ্যাক। সেখানে পরিদর্শনে যান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

দক্ষিণ আফ্রিকায় তৈরি টিকাগুলো আগামী নভেম্বরে ট্রায়ালে যাবে। ২০২৪ নাগাদ টিকাগুলো অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
বিশ্ব স্বাস্থ্য দিবস আজভ্রান্ত তথ্য ও গুজব বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় হুমকি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম