বাপ্পি লাহিড়ী আর নেই

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৪

ভারতের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মারা গেছেন। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

৮০ ও ৯০ দশকে ভারতে ডিস্কো সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন বাপ্পি লাহিড়ী।

হাসপাতালটির পরিচালক ডা. দিপাক নামযোস্বীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, গত এক মাস ধরে লাহিড়ী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন মঙ্গলবার তার শরীর বেশ খারাপের দিকে গেলে তাকে আবারও হাসপাতালে আনা হয়। তিনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। তিনি ওএসএ (নিদ্রা জনিত রোগ) আক্রান্ত হয়ে মারা গেছেন।’

বাপ্পি লাহিড়ী ১৯৭০ ও ৮০ দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিস্কো ড্যানসার’ ও ‘শরাবি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান পরিবেশন করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে