ভারতের মাদ্রাসায় স্মার্টফোন, স্যোশাল মিডিয়া নিষিদ্ধ

বিদেশে ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৬

ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসা প্যানেল রাজ্যের শিক্ষার্থী ও শিক্ষকদের স্যোশাল মিডিয়া এবং স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে । আইএস (ইসলামিক স্টেস) এর সঙ্গে যুক্ত সন্দেহে ক’দিন আগে হরিদ্বার জেলা থেকে আটক ৪ তরুণকে পুলিশি হেফাজতে নেওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস খবরটি নিশ্চিত করেছে।
উত্তরাখণ্ডের এক মাদ্রাসা
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণদের জেহাদে আকৃষ্ট হয়ে জঙ্গিদের সঙ্গে যুক্ত হওয়ার হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দুস্থান টাইমস জানায়, এক লিখিত আদেশের মাধ্যমে উত্তরাখণ্ডের সমস্ত মাদ্রাসায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যম-সহ ইন্টারনেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের বরাতে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যথাযথভাবে এই আদেশ পালন করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশ না মানলে কর্তৃপক্ষ ওইসব প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে দেবেন।
এ ব্যাপারে মাদ্রাসা বোর্ডের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম