টানা পঞ্চমবার সুখী দেশের তালিকার শীর্ষে যে দেশ

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ২১:১৮আপডেট : ১৮ মার্চ ২০২২, ২১:২৭

টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড। সবচেয়ে কম সুখী হিসেবে নাম এসেছে আফগানিস্তানের। জাতিসংঘের বার্ষিক সূচকের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া সুস্থতার দিক থেকে বেশ এগিয়েছে। শুক্রবারের প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস টেবিলের সবচেয়ে বড় পতন হয়েছে লেবানন, ভেনিজুয়েলা ও আফগানিস্তানে। গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবান দখল নেওয়ার পর দেশটির মানবিক পরিস্থিতির চরমে পৌঁছেছে। তালিকায় রাশিয়া রয়েছে ৮০তম আর ইউক্রেন ৯৮তম স্থানে।

সাধারণত ১৫০টি দেশের মধ্যে অবস্থান নির্ণয় করা হয় এই তালিকায়। মূলত ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতাসহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি নির্ণয় করা হয়। তার উপরেই নির্ভর করে কোন দেশ তালিকায় কত নম্বরে থাকবে।

তালিকার প্রথম ২০টি দেশ হলো, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া,  অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড,  জার্মানি, কানাডা,  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম এবং ফ্রান্স।

/এলকে/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
ফিনল্যান্ড কেন সুখী দেশ?
সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কোথায়?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম