টুইটার নিয়ে মুখোমুখি ইলন মাস্ক ও সৌদি প্রিন্স তালাল

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ২০:১৬আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২৩:৫৭

মার্কিন ধনকুবের ও টেসলা সিইও ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটারের পুরোটা কিনতে যে প্রস্তাব দিয়েছিলেন তা প্রত্যাখান করেছে সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। টুইটার কেনার বিষয়ে ইলন মাস্ক যে মূল্য হাকিয়েছেন তা সামন্য বলে বাতিল করে দিয়েছেন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। প্রিন্স তালাল টুইটারের অন্যতম শেয়ার হোল্ডার। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন ধনকুবের ও টেসলা সিইও ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনতে ৪৩ বিলিয়ন (৪৩০০ কোটি) ডলারের প্রস্তাব দেন টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরকে। এই প্রস্তাবের পর সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি শেয়ারের দাম বেড়ে গেছে। মাস্ক বলেছেন, টুইটারের বিকাশ এবং মুক্তমতের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি এটি কিনতে চান। ইলন মাস্ক টুইটারের জন্য সর্বশেষ ও সর্বোচ্চ মূল্য বলেও মন্তব্য করেছেন।

এ নিয়ে সৌদি প্রিন্স আলওয়ালিদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখান করে দিলেন। টুইটারে তালাল লিখেছেন, আমি বিশ্বাস করি না যে ইলন মাস্ক টুইটারের জন্য যে মূল্য নির্ধারণ করেছেন তা পর্যাপ্ত। কারণ, টুইটারের সম্পদে প্রবৃদ্ধি হচ্ছে। দীর্ঘ দিন ধরে টুইটারের শেয়ারহোল্ডার হওয়ায় ইলন মাস্কের প্রস্তাব বাতিল করে দিয়েছি।

এরপরই পাল্টা টুইটে ইলন মাস্ক বলেন, খুবই ভালো কথা। কিন্তু, আমি দুইটি বিষয় জানতে চাই। প্রথমত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টুইটারে সৌদি আরবের মালিকানা কতটুকু? দ্বিতীয়ত স্বাধীন সাংবাদিকতার দৃষ্টিতে মুক্তবাকের কতটা মূল্য আছে সৌদি আরবে?

/এলকে/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম