সেই মস্কোভার নাবিকদের ভিডিও প্রকাশ করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১৫:৫৬আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৬:০২

কৃষ্ণ সাগরে রাশিয়ার ফ্ল্যাগশিপ জাহাজ মস্কোভা ডুবে যাওয়ার পর প্রথমবার দেখা গেলো নাবিকদের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দখলকৃত ক্রিমিয়া বন্দর নগরী সেভাস্তোপোলের প্যারাড গ্রাউন্ডে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে কমপক্ষে ১০০ নাবিক। সেখানে রুশ নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ নিকোলে ইয়েভমেনভকেও দেখা যায়। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এবারই দেশটি নাবিকদের বেঁচে থাকার প্রমাণ দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করলো রাশিয়া। তবে প্রকাশিত ভিডিও কবের তা স্পষ্ট করেনি মস্কো।

গত বৃহস্পতিবার রাশিয়া জানায় মস্কোভা যুদ্ধ জাহাজে আগুন ধরে, একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, দুইটি নেপচুন মিসাইলের আঘাতে বিস্ফোরণ ঘটে জাহাজে। জাহাজে থাকা ক্যাপ্টেন আন্তন কুপ্রিন হামলায় মারা যান।

ফ্ল্যাগশিপ জাহাজ হচ্ছে, কোনও নৌ-বহরের নেতৃত্বদানকারী জাহাজ যেটি অধিনায়ক ব্যবহার করে থাকেন। বহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশিপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী ও শক্তিশালী হয়। শত্রু পক্ষের ওপর হামলায় খুবই কার্যকরী এটি। ক্রুজার মসকোভা ২০০০ সাল থেকে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল। রাশিয়া ম্যারিটাইম স্টাডিজ ইন্সটিটিউটের অধ্যাপক মাইকেল পিটারসন বিবিসিকে জানান, সাড়ে ১২ হাজার টন ওজনের জাহাজ মস্কোভা রুশ নৌ-শক্তির অন্যতম প্রতীক।

দেখুন ভিডিও:

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম