ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১৯:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:০০

আগামী ২১ এপ্রিল দুই দিনের সফরে ভারত যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বাণিজ্য ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে দুই দিনের এ সফরে যাচ্ছেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম ভারত সফর। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সফরের আগে এক বিবৃতিতে বরিস জনসন বলেছেন, ‘যেহেতু আমাদের শান্তি ও সমৃদ্ধি স্বৈরাচারী রাষ্ট্রগুলোর কাছ থেকে হুমকির সম্মুখীন, ফলে গণতান্ত্রিক ও বন্ধুভাবাপন্ন দেশগুলোর একসঙ্গে থাকা অত্যাবশ্যক।’

তিনি বলেন, একটি প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে এই অনিশ্চিত সময়ে যুক্তরাজ্যের জন্য ভারত অত্যন্ত মূল্যবান একটি কৌশলগত অংশীদার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ২২ এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা, কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ব্যাপকভিত্তিক আলোচনা করবেন দুই নেতা। দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করা এবং নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিতে কথা বলবেন তারা।

আসন্ন ভারত সফরে ২১ এপ্রিল মোদির নিজ রাজ্য গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ পরিদর্শন করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট বলছে, আসন্ন ভারত সফরে বরিস জনসন দেশটির শিল্প খাতে বিনিয়োগ এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তিতে সহযোগিতার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি যুক্তরাজ্য ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম