নারীত্বের অবমাননার অভিযোগে রামায়নের রামের বিরুদ্ধে মামলা

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩
image

নারীত্বের অবমাননার অভিযোগে রামায়নের রামের বিরুদ্ধে মামলা হিন্দু ধর্মগ্রন্থ রামায়নের ঘটনাটা আমাদের সবারই কমবেশি জানা। মহাকবি বাল্মিকীর অমর সৃষ্টি এই পৌরাণিক কাহিনী। এই গ্রন্থজুড়ে রয়েছে রামের গুণকীর্তন। রামকে বলা হয়েছে অবতার। তবে সেই রামের বিরুদ্ধে মামলা করলেন একজন ভারতীয়। সোমবার সেই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‘নিউজ এইটিন’ নামের এক ওয়েবসাইটের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ঠাকুর চন্দন সিংহ নামের এক আইনজীবীর অভিযোগ সীতাকে যথাযথ মর্যাদা দেননি রাম। সে কারণেই তার বিরুদ্ধে মামলা করেছেন ওই আইনজীবী। 
রামায়নের পৌরাণিক কাহিনী অনুযায়ী, রাবন সীতাকে অপহরণ করলে প্রতিশোধ নিতেই লঙ্কা আক্রমণ করেন রাম। তবে লঙ্কার যুদ্ধে জিতলেও অপহৃত সীতাকে ত্যাগ করেছিলেন তিনি। পৌরাণিক কাহিনী অনুযায়ী, সীতা সতীত্বের পরীক্ষা দিয়ে তাতে সফলভাবে উত্তীর্ণ হন সীতা। তারপর প্রজাদের মন রক্ষা করতে এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়েই সীতাকেই ত্যাগ করেন রাম। তাকে বনবাসে পাঠান।

ওই আইনজীবীর মতে, এটা একটা অন্যায়। এমন করে একজন নারীকে বনবাসে পাঠানো অমানবিক। রাম অন্যায় করায় তার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ওই আইনজীবীর অভিযোগ,  রামচন্দ্র সীতাকে অপমান করেছেন। সেই কারণেই সীতামারি জেলার আদালতে মামলা দায়ের করেছেন তিনি। কেবল রাম নয়, তার ভাই লক্ষণের বিরুদ্ধেও মামলা করেছেন ওই আইনজীবী।  লক্ষ্মণের বিরুদ্ধে তার অভিযোগ, এই কাজে দাদাকে সাহায্যে করেছিলেন তিনি। সূত্র: জি নিউজ

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম