ভারতে আবারও সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৯
image

ভারতে আবারও সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু ভারতে আবারও সেলফি তুলতে গিয়ে মৃত্যু হলো ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, মৃত ওই স্কুল ছাত্রের নাম দীনেশ কুমার (১৬)। চেন্নাইয়ের বাসিন্দা দীনেশ একদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সেলফি তুলতে গিয়ে সে নীচে চলে গিয়েছিল।
পুলিশ সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ভয়ান্ডালুর চিড়িয়াখানা থেকে ফিরছিলো দীনেশ। রেললাইন ধরে হাঁটছিলো তারা। হঠাৎই দীনেশের ট্রেনের সঙ্গে সেলফি তোলার ইচ্ছা হয়। সেই সময় চেন্নাই বিচ-চেঙ্গালপাট্টু বিদ্যুতবাহী ট্রেনটি যাচ্ছিল। দীনেশ সেলফি তোলার জন্য ওই ট্রেনের কাছে চলে যায়। তার একটি পা যে ওই ট্রেনের লাইনে পড়ে গিয়েছিল, তা দীনেশ নিজেও বুঝতে পারেনি। ফলে মুহুর্তের মধ্যেই চেন্নাই বিচ-চেঙ্গালপাট্টু বিদ্যুতবাহী ট্রেনের নীচে চলে যায় ১৬ বছরের দীনেশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত মাসেও সেলফি তুলতে গিয়ে আরব সাগরে পড়ে গিয়ে মুম্বইয়ে ১৬ বছরের এক বালিকার মৃত্যু হয়। এক ব্যক্তি বহু চেষ্টা করেও বালিকাটিকে বাঁচাতে পারেনি। এরপরই ‘নো-সেল্‌ফি জোন’ হিসেবে ১৬টি এলাকাকে চিহ্নিত করে মুম্বাই পুলিশ। এদিকে ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ২০১৫ সালে গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন পোস্ট ২০১৫ সালে  বিশ্বের মোট ২৭ জনের সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর কথা জানিয়েছে। তাদের সমীক্ষা মতে, এদের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু ঘটেছে ভারতে। সূত্র: ইন্ডিয়া টুডে

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম