যুক্তরাষ্ট্রে প্রথম জিকা সংক্রমণ 'যৌন মিলনের' কারণে

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১১

জিকা ভাইরাস সাধারণত এডিস মশার মাধ্যমে জিকার ভাইরাস ছড়ালেও যুক্তরাষ্ট্রে ‘যৌন সংসর্গের’ মাধ্যমে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। বিবিসির খবরে বলা হয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে জিকা ভাইরাসে সংক্রমিত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, সম্ভবত যৌন সংসর্গের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়েছে।
আক্রান্ত ব্যক্তি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোনো স্থানে ভ্রমণ করেননি। কিন্তু যার সঙ্গে তার যৌন সংসর্গ হয়েছে তিনি ভেনেজুয়েলা ভ্রমণ করে এসেছেন বলে জানা গেছে। জিকা আক্রান্ত ডালাসের ওই রোগীকে পরীক্ষার পরেই টেক্সাসের স্বাস্থ্য অধিদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের এক কর্মকর্তা বলেন, ‘জিকা ভাইরাস আক্রান্ত একটি দেশ থেকে কিছু দিন আগে ফিরেছিলেন ওই রোগী। তিনি সেখানে যৌন মিলন করেছেন বলে জানিয়েছেন।’
অবশ্য যৌন সম্পর্কের মাধ্যমে জিকা সংক্রমণের ঘটনা এটিই প্রথম নয়। ২০১৩ সালেও এ ধরনের একটি সংক্রমণ ঘটেছিল বলে জানিয়েছে সিডিসি। এর আগে বিদেশ থেকে আসাদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই জিকা সংক্রমণের ঘটনা ঘটল। সূত্র: বিবিসি

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম