সোমালিয়ার বিমানে বিস্ফোরণ, বোমাতঙ্কে জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৮
image

সোমালিয়ার এক যাত্রীবাহী বিমানে বিস্ফোরণ ও আগুন লাগার পর তা জরুরি অবতরণে বাধ্য হয়েছে। কতৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় দুই জন সামান্য আহত হয়েছেন। তবে অসমর্থিত সূত্রের বরাতে গার্ডিয়ানের খবরে একজনের নিহত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কর্তকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণ ও আগুন লাগায় বিমানটির বাইরের কাঠামোতে গর্ত তৈরী হয়। বিমানের পাইলটের ধারণা, বিমানটিতে বোমা ছিলো। তবে তৈরী হওয়া গর্তের ছবি দেখে একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলেছেন, কোনো ডিভাইস বিস্ফোরণের কারণে এমনটি হয়েছে।

সোমালিয়ার বিমান

দাল্লো এয়ারলাইন্সের বিমানটির পাইলট ভ্লাদিমির ভোডোপিভেক বলেন, ‘আমি মনে করেছিলাম বোমার বিস্ফোরণ, তবে ফ্লাইটে কোন সমস্যা হয়নি। নিরাপদে অবতরণ করা সম্ভব হয়েছে।’ আর বিমানটিতে থাকা জাতিসংঘে সোমালিয়ার উপ রাষ্ট্রদূত আওয়ালে কুলানে বলেছেন, তিনি একটি শব্দ শুনেছেন ও ধোঁয়া দেখেছেন। এর বাইরে কোন সমস্যা হয়নি।

বিস্ফোরণে আগুন ধরে বিমানটির বাইরের কাঠামোতে গর্ত তৈরি হয়। ফলে পাইলট বাণিজ্যিক ফ্লাইটটিকে মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। সোমালিয়ার অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলছে, সোমালিয়া থেকে জিবুতিমুখি বিমানটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন। বাকিরা সবাই নিরাপদ ছিলেন। তবে এক অসমর্থিত সূত্রের বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মোহাম্মদ হাসান নামের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বালাদ শহরের স্থানীয় জনতা একজন বৃদ্ধ মানুষের মৃতদেহ পেয়েছেন, যিনি বিমান থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। সূত্র: দ্যা গার্ডিয়ান।

/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম