ভারতে জিকা ভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কার!

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৮
image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বিশ্বজুড়ে জিকা ভাইরাসের বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করেছে, তখন এই ভাইরাসের ভ্যাক্সিন আবিস্কারের দাবি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। হায়দ্রাবাদে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ ভাইরাসের টিকা আবিস্কারের ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে। ওই বিজ্ঞানীদের বরাতে তারা জানিয়েছে, একটি নয়, জিকা ভাইরাসের দুইটি ভ্যাক্সিন আবিষ্কার করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। 

লাতিন আমেরিকায় ২০টিরও বেশি দেশে এ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে যৌন সম্পর্কের মধ্য দিয়ে এই ভাইরাসের বিস্তার শনাক্ত করা হয়েছে। এই বাস্তবতায় বিশ্বের বিভিন্ন পর্যায়ের গবেষক ও সুপরিচিত কোম্পানিগুলো এর টিকা আবিস্কারের জন্য যখন উঠেপড়ে লেগেছে, ঠিক তখন ভারত বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান ড. কৃষ্ণ ইলা জিকার ভ্যাক্সিন আবিষ্কারের ঘোষণা দিলেন। 

অফিশিয়ালি জিকা ভাইরাস সংগ্রহ করে তা নিয়ে গবেষণা করেছে ভারতের বায়োটেক ইন্টারন্যাশনাল

ড. কৃষ্ণ ইলা বলেন, ‘সম্ভবত আমরাই বিশ্বে প্রথম কোম্পানি, যারা এ ভাইরাসের ভ্যাক্সিন আবিস্কার করেছে। এখন থেকে নয় মাস আগে এর পেটেন্ট করা হয়েছে।’ তিনি জানিয়েছেন, সরকারিভাবে জিকা ভাইরাস আমদানি করে হায়দ্রাবাদের এই প্রতিষ্ঠান দু’টি ভ্যাক্সিন উদ্ভাবন করেছে। তবে এই ভ্যাক্সিন জীবজন্তু ও মানুষের দেহে প্রয়োগ করার ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। এজন্য তিনি ভারত সরকারের সহায়তা কামনা করেছেন। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স’কে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্সের মহাপরিচালক ড. সৌম্য স্বামিনাথান এনডিটিভিকে জানিয়েছেন, তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেই ওই ভ্যাক্সিনকে যাচাই করবেন। ‘ সবেমাত্র আমাদেরকে এ কথা জানিয়েছে ভারত বায়োটেক। আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এর উপযোগিতা যাচাই করবো। যদি এ টিকা ভারতে তৈরি করা যায় তাহলে তো খুবই ভাল কথা।’ মন্তব্য করেন তিনি। 

জিকা ভাইরাস

ওদিকে ড. ইলা দাবি করেছেন, আগামি চার মাসের মধ্যে তার কোম্পানি ১০ লাখ ডোজ টিকা তৈরি করতে সক্ষম। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সূত্র: এনডিটিভি 

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম