ফাঁসির অভিনয় করতে গিয়ে বাস্তবেই দড়িতে ঝুললেন অভিনেতা

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৬
image

রোজকার মতোই নাটকের রিহার্সেলে অংশ নেন ২৭ বছর বয়সী ইতালীয় অভিনেতা রাফায়েল স্কুমাচার। নাটকের রিহার্সেলে শেষ দৃশ্যে পারফর্ম করছিলেন তিনি। দৃশ্যটি হলো, ফাঁসির দড়িতে ঝুলতে হবে তার। সব প্রস্তুত। গলায় দড়ি ঝোলালেন রাফায়েল। তার মাথা কাপড়ে ঢাকা।

উপস্থিত এক মেডিকেল শিক্ষার্থী হঠাৎ খেয়াল করলেন স্বাভাবিক আচরণ করছেন না রাফায়েল। তার শরীর কাঁপছে। ওই শিক্ষার্থীর মনে হলো কোনও একটা অঘটন ঘটেছে। দৌড়ে রাফায়েলের কাছে গেলেন তিনি। গিয়ে দেখলেন, তার গলায় দড়িটি এতোটাই শক্তভাবে আটকে গেছে যে তার দম বন্ধ হয়ে আসছিলো। অভিনয় করতে গিয়ে বাস্তবেই তার গলায় আটকে গিয়েছিলো দড়ি।

রাফায়েল স্কুমাচার

পরে অন্য একজনের সহায়তায় তাকে নামিয়ে নিয়ে আসেন ওই মেডিকেল শিক্ষার্থী। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে কোমায় পাঠিয়ে দেন। এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ওই অভিনেতা।

ঘটনাটি ঘটে পিসা শহরের টিয়েট্রো লাক্স থিয়েটারে। মিরেজেস নাটকে অভিনয় করছিলেন রাফায়েল। থিয়েটারটির বিভিন্ন অংশে ওই নাটকের দৃশ্য ধারণ করা হচ্ছিলো।

এদিকে ঘটনাস্থলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

থিয়েটার কোম্পানিটির পরিচালকদের দাবি, শেষ মিনিটে রাফায়েল নাটকের স্ক্রিপ্ট পাল্টে ফেলেছিলেন। আগের স্ক্রিপ্টে খেলনা পিস্তল দিয়ে গুলি করার কথা থাকলেও পরে থিয়েটার কর্তৃপক্ষকে না জানিয়েই ফাঁসিতে ঝোলার দৃশ্য ধারণের সিদ্ধান্ত নেন রাফায়েল। আর এতেই বিপত্তি তৈরী হয়। সূত্র: সিএনএন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক