সেলফি তুলতে গিয়ে কারাগারে

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৬

সেলফি তুলতে গিয়ে কারাগারে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বর্তমান সময়ের একটি বহুল আলোচিত বিষয়ের নাম সেলফি। এমনকি অনেকের কাছে এটা আসক্তি বা ব্যাধির পর্যায়ে চলে গেছে। এমনকি সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর এবার ভারতের উত্তরপ্রদেশের সেলফি তোলার জেরে কারাগারে গেলেন ১৮ বছরের এক তরুণ। অবশ্য তিন দিন পর পরিবারের অনুরোধে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
জানা যায়, উত্তর প্রদেশের বুলান্দশাহর জেলার ম্যাজিস্ট্রেট বি চন্দ্রকলার সঙ্গে সেলফি তোলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবক ফারাজ আহমেদকে কারাগারে যেতে হয়। গত সোমবার গ্রেফতারের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিশাল কুমার। তিনি জানান, সোমবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট তার কার্যালয়ে স্থানীয় বিভিন্ন বিষয়ে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। দাফতরিক কাজে আসা বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এসেছিলেন ফারাজ। ওই তরুণ একপর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।
কয়েকবার সতর্ক করা হলেও সেলফি তোলা থেকে তাকে নিবৃত্ত করা যায়নি। অধিকতর ভালো সেলফি তোলার চেষ্টা অব্যাহত রাখেন ওই যুবক। পরে তাকে কার্যালয়ের বাইরে নিয়ে গিয়ে ইতোমধ্যে তোলা সেলফিগুলো মুছে ফেলতে বলা হয়। কিন্তু এতে তিনি রাজি হননি। উল্টো উপস্থিত কর্মকর্তা ও পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এরপর তাকে আটক করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

ঘটনার প্রতিক্রিয়ায় জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রকলা বলেন, ওই যুবকের মনে রাখা উচিত ছিল যে, তিনি (চন্দ্রকলা) শুধু একজন সরকারি কর্মকর্তাই নন, একজন নারীও। আর নারীর মর্যাদার প্রতি সবারই সম্মান দেখানো উচিত।

স্থানীয় কোতোয়ালী থানায় ফারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিপ্রায়ের অভিযোগ আনা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম