ফ্রান্সে অবিক্রিত খাবার ফেলে দেওয়া নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৯

ফ্রান্সে অবিক্রিত খাবার ফেলে দেওয়া নিষিদ্ধ সাধারণত দামি রেস্টুরেন্ট বা সুপারমার্কেটগুলোতে ‍অবিক্রিত খাবার ফেলে দেওয়া হয়। আর জীবন বাঁচাতে ডাস্টবিন থেকেই হয়তো সেগুলো কুড়িয়ে নেন কোনও পথশিশু বা অনাহারী ব্যক্তি। এমন বাস্তবতায় ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। ৪০০ বর্গমিটার বা তদুর্ধ্ব আয়তনের যে কোনও সুপারমার্কেটের অবিক্রিত খাবার  নষ্ট করা বা ফেলে দেওয়া নিষিদ্ধ করেছে দেশটির পার্লামেন্ট।
প্যারিস কাউন্সিলর আরাশ দেরামবার্শ-এর পিটিশনের প্রেক্ষেতে বুধবার ফরাসি সিনেটে সর্বসম্মতিক্রমে আইনটি পাস হয়। এ আইন অমান্য করলে সর্বোচ্চ ৭৫ হাজার ইউরো জরিমানা বা দুই বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
কাউন্সিলর আরাশ দেরামবার্শ বলেন, এটা কেবল লড়াইয়ের সূচনা। রেস্টুরেন্ট, বেকারি, স্কুল ক্যান্টিন এবং কোম্পানিগুলোর ক্যান্টিনে খাবার অপচয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
কাউন্সিলর আরাশ দেরামবার্শ বলেন, এটা কেবল লড়াইয়ের সূচনা। রেস্টুরেন্ট, বেকারি, স্কুল ক্যান্টিন এবং কোম্পানিগুলোর ক্যান্টিনে খাবার অপচয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, দেশটির সুপারমার্কেটগুলোকে তাদের বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার পরিবর্তে বিভিন্ন দাতব্য সংস্থা ও ফুডব্যাংকে প্রদান করে দিতে হবে। আর সংগৃহীত এসব খাবার অনাহারী মানুষের কাছে পৌঁছে দেবে দাতব্য সংস্থা ও ফুডব্যাংকগুলো। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম