তুর্কী সীমান্তে সিরীয় শরণার্থীদের ঢল

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৪০

তুর্কী সীমান্তে শরণার্থীদের ঢল সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে তুর্কী সীমান্তে শরণার্থীদের ঢল নেমেছে। অন্তত ১৫ হাজার সিরীয় শরণার্থী জড়ো হয়েছে সেখানে। বিবিসি এক সংবাদে জাতিসংঘ ও তুর্কী কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
এদিকে সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। তবে দেশটি বলেছে, তারা শরণার্থীদের খাদ্য ও আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে।
গত কয়েকদিনে রুশ বিমান বাহিনীর সহযোগিতায় সিরীয় সেনাবাহিনী আলেপ্পো শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে। হামলায় বিদ্রোহীরা বেশ কোণঠাসা হয়ে পড়েছে।
ন্যাটো অভিযোগ করেছে, শান্তি আলোচনাকে অগ্রাহ্য করে রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালিয়েই যাচ্ছে। তাদের মতে, আসাদ বিরোধী গ্রুপগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে  রাশিয়া। তবে রাশিয়া বলছে, তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে উগ্রপন্থি সন্ত্রাসীরা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন যে, সিরিয়ায় মানবিক ত্রাণসামগ্রী সরবরাহের জন্য একটি যুদ্ধবিরতীর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি

/এনএস/এমএসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম