পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী ফাহমিদা আজিম

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২২, ২০:০১আপডেট : ২২ আগস্ট ২০২২, ২১:০১

পুলিৎজার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড আ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্টে অলঙ্করণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের 'ইনসাইডার'-এ ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

২০১৮ সালে রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকদের সঙ্গে পুলিৎজার জেতেন বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন। তবে বাংলাদেশি বংশোদ্ভুত প্রথম কোনও মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পেলেন ফাহমিদা আজিম। পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী ফাহমিদা আজিম

পুলিৎজার পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে ফাহমিদা আজিমের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ফাহমিদা আজিম একজন চিত্রশিল্পী ও গল্পকার। তার কাজ মূলত পরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, ভাইস এবং খ্যাতনামা আরও বিভিন্ন সংবাদমাধ্যমে তার শিল্পকর্ম প্রকাশিত হয়েছে।  

নিজের লেখা মুসলিম উইমেন আর এভরিথিং-সহ বিভিন্ন বইয়ের ইলাস্ট্রেশন করেছেন ফাহমিদা আজিম। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম