ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, সঙ্কট বাড়লো লিজ ট্রাসের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ০৬:৩৬আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫:২১

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন। বুধবার (১৯ অক্টোবর) তিনি প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ব্রাভারম্যান তার পদত্যাগপত্রে স্বীকারও করেছেন যে, তিনি তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে সংসদের সহকর্মীদের কাছে অফিসিয়াল নথি পাঠিয়েছেন, যা নিয়মের 'লঙ্ঘন' ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেছেন। প্রথমত সরকারি কাজে তিনি তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন। দ্বিতীয়ত তিনি এমন ব্যক্তিকে সরকারি নথি পাঠিয়েছেন, যা এ নথি পাওয়ার কথা নয়।

কনজারভটিভ পার্টির নেতা নির্বাচনের সময় ঋসি সুনাককে সমর্থন দিয়েছিলেন তিনি। তার পদত্যাগপত্রেও সরকারের বিরোধিতা স্পষ্ট হয়েছে, সেই সঙ্গে লিজ ট্রাসের নেওয়া সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন এই রাজনীতিক। তিনি বলেছেন, ‘সরকারের ভুলের দায় স্বীকার করতে হবে এবং সরকারকে জনগণের উপর নির্ভর করতে হবে। আমরা ভুল করিনি এমন ভান করা এবং জিনিসগুলো জাদুকরিভাবে ঠিক হয়ে যাবে আশা করাও ঠিক নয়।’

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার মতো একজনকে হারানোয় সরকারের শীর্ষপর্যায়ে অশান্তি বাড়াবে। কারণ ট্রাস নিজ দলের এমপিদেরই ব্যাপক অসন্তোষের মুখে রয়েছেন।

/ইউএস/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’