ত্রিদেশীয় সিরিজে নেই কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫, ১২:১৩আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:১৩

আগামী মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও লকি ফার্গুসনকে ছাড়াই দল ঘোষণা করেছে তারা। ফিরেছেন অ্যাডাম মিলনে। জায়গা হয়েছে আনক্যাপড বেভন জ্যাকবসেরও। 

বর্তমানে মিডলসেক্সের হয়ে খেলছেন কেন উইলিয়ামসন। দ্য হ্যান্ড্রেডেও খেলবেন লন্ডন স্পিরিটের হয়ে। তাই জিম্বাবুয়ে সফরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফার্গুসনকে অবশ্য বাড়তি চাপ থেকে দূরে রাখতে বিশ্রাম দেওয়া হয়েছে।  কাইল জেমিসন সন্তান জন্মের জন্য ছুটিতে রয়েছেন। তাছাড়া ইনজুরিতে রয়েছেন বেন সিয়ার্স।

ডাক পাওয়া মিলনে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারি। গোড়ালির ইনজুরিতে আগেরবার বিশ্বকাপও খেলতে পারেননি। 

আনক্যাপড জ্যাকবসকে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছিল। তিনি এবার অভিষেকের অপেক্ষায়। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করার পর ফিরেছেন গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। 

হারারেতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ১৬ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের পর সেখানে আবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে কিউই দল।

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেস ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের