পাকিস্তানের কাছে ৮টি এফ-১৬ বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ ভারত

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫
image

পাকিস্তানের কাছে ৮টি এফ-১৬ বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার ওবামা প্রশাসনের তরফে দুই দেশের মধ্যকার প্রস্তাবিত চুক্তির কথা জানানো হয়। প্রস্তাবিত চুক্তিটি ৩০ দিন পর্যবেক্ষণে রাখার পর কংগ্রেসের তরফে চূড়ান্ত করা হবে বলে এক খবরে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এদিকে পাকিস্তানের কাছে মার্কিন যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনায় ক্ষোভ জানিয়েছে ভারত। এরইমধ্যে ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বিমান হামলার সক্ষমতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের দাবি, এসব যুদ্ধবিমানের মাধ্যমে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে পারবে পাকিস্তান।
তবে এ পরিকল্পনাকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। পাকিস্তানের কাছে মার্কিন যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার নিন্দা জানিয়ে এরইমধ্যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘ওবামা প্রশাসনের পাকিস্তানকে আটটি যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ। এই অস্ত্রের যোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি মার্কিন সরকার করছে আমরা সেটা মানি না।’ সূত্র: ডন, এনডিটিভি, এবিপি আনন্দ

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম