একাধিক সাংবাদিকের অ্যাকাউন্ট বাতিল করলো টুইটার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৪:৪৩

টুইটারের মালিক ও মার্কিন ধনকুবেরকে নিয়ে সমালোচনার অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় গভীর রাতে সাংবাদিকদের পুরানো সব টুইটও মুছে ফেলা হয়েছে। তালিকায় রয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এবং ওয়াশিংটনের সাংবাদিক।

টুইটারের মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, নিষেধাজ্ঞাটি ডেটা লাইভ শেয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত। নিষেধাজ্ঞার তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন।

টুইটারের এমন স্থগিতাদেশকে সন্দেহ ও দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র। অ্যাকাউন্ট বাতিল করে দেওয়ার আগে কোনও ব্যাখ্যা বা সতর্ক করা হয়নি টুইটারের পক্ষ থেকে।

সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিতাদেশ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি মাস্ক। তবে তিনি বলেন, ডক্সিং নিয়ম সাংবাদিকদের জন্যও প্রযোজ্য। 

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি