চীনের সংক্রমণ সংখ্যা বিশ্বের জন্য উদ্বেগের: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ১৩:০৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩:২৪

চীনে করোনা সংক্রমিত হওয়া ব্যক্তিদের সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেছেন, এমন সংখ্যা বিশ্বের জন্য উদ্বেগের। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বেইজিং কোভিডের বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলা করতে সমর্থ হবে। কেননা, চীনা অর্থনীতির আকৃতির ফলে দেশটিতে সংক্রমণের সংখ্যা দুনিয়াজুড়ে একটি উদ্বেগের বিষয়।

তার ভাষায়, ‘চীনের জিডিপির আকার, অর্থনীতির আকারের বাস্তবতায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের বাকি অংশের জন্য উদ্বেগের।’

চীনের কোভিড পরিস্থিতি ভালো হওয়া শুধু দেশটির জন্যই নয়, বরং দুনিয়ার বাকি অংশের জন্যও ভালো বলে মন্তব্য করেন নেড প্রাইস।

এদিকে কোভিড বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ দুই জনের মৃত্যুর খবর দেওয়ার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে।

চীনে টিকা নেয়নি এমন লাখ লাখ মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। সিঙ্গাপুরভিত্তিক সংক্রামক রোগ বিশেষজ্ঞ হো নাম লিওং-এর আশঙ্কা, বিধিনিষেধ শিথিলের পর চীনে কোভিডে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি। কিন্তু পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় অনেকের সংক্রমণ ধরা পড়ছে না।

এই বিশেষজ্ঞ বলেন, ‘সংক্রমণের চাপে হৃদরোগে আক্রান্ত হয়েও মানুষের মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রধান কারণ হতে পারে হার্ট অ্যাটাক, কিন্তু এর অন্তর্নিহিত কারণ হলো কোভিড।’

বিক্ষোভের মুখে এ মাসেই কঠোর কোভিড নীতি শিথিলের উদ্যোগ নেয় চীনা কর্তৃপক্ষ। তবে এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হয় যখন দেশটিতে  দৃশ্যত সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে পরীক্ষার জন্য জ্বর আক্রান্ত রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

/এমপি/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ুুু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ুুু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু