পোপ বেনেডিক্ট আর নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ১৮:১৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৮:৫২

সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শ আর নেই। ৯৫ বছর বয়সে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। গত প্রায় এক দশক ধরে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালের ১৯ এপ্রিল তিনি পোপ নির্বাচিত হন। ২০০৫ সালের ২৪ এপ্রিল তাঁর অভিষেক অনুষ্ঠান হয়। ২০১৩ সাল পর্যন্ত মাত্র আট বছর পোপ হিসেবে দায়িত্ব পালন করেন জার্মানিতে জন্ম নেওয়া এই ধর্মযাজক। বয়সের কারণে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে ক্যাথেলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ পোপের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন তিনি। ক্যাথেলিক চার্চের ৬০০ বছরের ইতিহাসে কোনও পোপের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনা ছিল এটাই প্রথম।

তবে দায়িত্ব থেকে অবসর নিলেও জীবনের শেষ কয়েকটি বছর তিনি ভ্যাটিকানেই কাটিয়েছেন। শনিবার গ্রিনিচ মান সময় ৮টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় প্রায় দেড়টায়) ভ্যাটিকানেই তাঁর মৃত্যু হয়। আগামী ৫ জানুয়ারি পোপ ফ্রান্সিস তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করবেন।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক