ভাইয়ের জন্য প্রচারণায় বুশ

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৩
image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ তার অনুজ জেবের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য প্রচারণায় নেমেছেন। আগামী শনিবারের প্রাথমিক নির্বাচনকে সামনে রেখে সোমবার সাউথ ক্যারোলিনায় প্রচারণা চালান তিনি।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ প্রচারণায় যথেষ্ট অর্থব্যয় করেও প্রয়োজনীয় প্রভাব ফেলতে পারেননি। জেব বুশের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন ডোনাল্ড ট্রাম্প এবং টেড ক্রুজ। জেবের পক্ষে জর্জ ডব্লিও বুশের এই প্রচারণাকে তীব্র আঘাত করেছেন রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

ভাইয়ের জন্য প্রচারণায় জর্জ বুশ ট্রাম্প বলেন, ‘ভুলে যাবেন না আপনার ভাইয়ের শাসনামলেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়েছিল।’  
এর আগে কখনই জেব তার প্রভাবশালী পরিবারের কোন সদস্যকে নির্বাচনি প্রচারণায় নামতে দেননি। তিনি নিজ পরিচয়েই নিজের কাজ করে যাচ্ছিলেন। তবে গত সপ্তাহে জেব ও জর্জের মা বারবারা বুশ তার কনিষ্ঠ পুত্রের সমর্থনে মাঠে নামেন।সূত্রঃ বিবিসি
/ইউআর/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম