রাশিয়ার ওয়াগনার বাহিনীতে নিয়োগ চলছে

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৬:৩১আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:০৯

ইউক্রেনীয় শহর বাখমুতের যুদ্ধে ব্যাপক ক্ষতি পুষিয়ে উঠতে সেনাবাহিনীর পদ পূরণ করতে চাইছেন পুতিনের ওয়াগনার বাহিনীর (ভাড়াটে বাহিনী) প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ জন্য রাশিয়ার ৪২ শহরে নিয়োগ কেন্দ্র খুলেছেন তিনি। এ ঘটনায় শুক্রবার এ কথা জানান প্রোগোজিন।

অডিও বার্তায় প্রিগোজিন বলেন, ‘নতুন যোদ্ধারা আসছে। রাশিয়ান সেনাবাহিনী থেকে গোলাবারুদ সরবরাহ বাড়লেও, এখনও উদ্বেগের অনেক বিষয় আছে।’

নতুন ঠিক কত যোদ্ধা ভাড়াতে বাহিনীতে যুক্ত হচ্ছেন তা স্পষ্ট করেননি প্রিগোজিন।

তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তীব্র প্রতিরোধ সত্ত্বেও, আমরা এগিয়ে যাব। যেকোনও বাধা আমরা অবশ্যই কাটিয়ে উঠব।’

ওয়াগনার ভাড়াটেরা বাখমুতের নিয়ন্ত্রণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। শহরটিতে সাত মাসের বেশ সময় ধরে লড়াই চলছে।

সোশাল মিডিয়ায় শুক্রবার একটি আলাদা পোস্টে প্রিগোজিন বলেন, বাখমুত ঘিরে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এটি যাতে না ঘটে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি