গ্রেফতারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য অপহরণ ও হত্যা: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ১৩:৫৪আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬:৩৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের সামনে তার দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা-বাহিনীর সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়ালো। ইমরান খান বলছেন, ‘গ্রেফতারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা’। বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইমরান খান বলেন, ‘স্পষ্টতই গ্রেফতারের দাবি নিছক একটি নাটক। কেননা, তাদের মূল উদ্দেশ্য হলো অপহরণ ও হত্যা। টিয়ার গ্যাস ও জলকামান চালানোর পরে তারা এখন সরাসরি গুলির আশ্রয় নিয়েছে। গতকাল সন্ধ্যায় আমি একটি মুচলেকা স্বাক্ষর করলেও পুলিশের উপমহাপরিদর্শক তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের নোংরা উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই।’

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইমরান খান শনিবার আদালতে উপস্থিত হওয়ার নিশ্চয়তা দিয়ে একটি মুচলেকা স্বাক্ষর করার কথা এক ভিডিও বার্তায় দাবি করেছেন।

একাধিকবার ডাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

বুধবারের বার্তায় ইমরান খান বলেছেন, তিনি নিরাপত্তার স্বার্থে আদালতে যেতে পারেননি। কেননা, তার ওপর এর আগেও দুবার হামলা হয়েছিল।

ইমরান খানের আইনজীবী খাজা হারিস এবং তার দল এই পরোয়ানা স্থগিত করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। লাহোর আদালতেও অনুরূপ আবেদন দাখিল করবেন বলেও জানান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা।

সূত্র: আল জাজিরা

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের