মঙ্গলপৃষ্ঠে আগ্নেয়াস্ত্র!

১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৭

অন্য গ্রহে প্রাণের সন্ধান পাওয়ার মতই এক বিস্ময়কর বস্তুর সন্ধান পেয়েছে নাসা। লাল রঙের এই গ্রহের পৃষ্ঠে এবার দেখা পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তুর। ইউটিউবে প্রচারিত নাসার একটি ভিডিওতে একটি মহাকাশযানের ধ্বংসাবশেষের মধ্যে পিস্তলের মতো দেখতে ওই বস্তুটি পাওয়া যায়। ষড়যন্ত্রতত্ত্বের পক্ষের লোকজন বলছে, ভিনগ্রহীরা ওই পিস্তল দিয়ে পরস্পরের প্রাণনাশ করে থাকে!

নাসার ছবিতে মঙ্গলের আগ্নেয়াস্ত্র

ইউএফও সাইটিং ডেইলি নামের একটি ব্লগে একে ‘শীর্ষ দশ আবিষ্কার’ বলে দাবি করা হয়। গবেষক স্কট সি ওয়ারিং ওই ব্লগ পোস্টে ছবিটি শেয়ার করেন।

যে স্থানে পিস্তলটি রয়েছে বলে ধারণা করা হচ্ছে

তিনি ওই পোস্টে লেখেন, ‘আমাকে বলতেই হচ্ছে, এটি খুবই আশ্চর্যজনক বিষয়!’ তিনি আরও জানান, পিস্তল সদৃশ বস্তুটি প্রায় এক ফুট লম্বা।

তবে এই আবিষ্কার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। তারা বলেছেন ছবিটিকে জুম করলে যা দেখা যায় তাতে একে প্রস্তরের গায়ে একটি পাথরখণ্ড ছাড়া কিছুই মনে হচ্ছে না। সূত্র- দ্য ডেইলি মেইল, এনডিটিভি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম