ই-সিগারেট নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৩, ২১:৩০আপডেট : ০২ মে ২০২৩, ২১:৩০

ভেপ নামে বহুল পরিচিত ই-সিগারেট সেবনে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে অস্ট্রলিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার মঙ্গলবার (২ মে) এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ধূমপানের বিষয়ে আগে থেকেই বেশ কঠোর দেশটির সরকার। তবে আইন সংস্কার করে এবার ভেপের ওপর নিষেধাজ্ঞা ও প্রেসক্রিপশন বহির্ভূত পণ্য আমদানিতে বিধি-নিষেধ জারি করেছে অস্ট্রেলিয়া।

সংস্কারের ঘোষণার সময় বাটলার বলেন, ‘ধূমপানের মতোই নতুন এসব পণ্য তামাক আসক্তি সৃষ্টি করছে।’

অস্ট্রেলিয়ায় শহুরে তরুণদের বিনোদনমূলক পণ্যে পরিণত হয়েছে ই-সিগারেট। অবশ্য উন্নত বিশ্বের সবচেয়ে কম সিগারেট সেবনকারীদের মধ্যে অন্যতম দেশ অস্ট্রেলিয়া।

দেশটিতে ভেপিং এত বেশি সহজলভ্য হয়ে গিয়েছিল যে সেটিকে ‘মহামারি’ বলে আখ্যা দেন বিশেষজ্ঞরা। ফার্মেসিগুলোতে ভেপ রাখার ওপরও বিধি-নিষেধ জারি করেছে অস্ট্রেলীয় সরকার।

তবে চিকিৎসা ক্ষেত্রে ভেপ ব্যবহারে কোনও সমস্যা থাকবে না বলে জানিয়েছেন বাটলার। বৈধভাবে ব্যবহৃত ভেপে ফার্মাসিউটিক্যাল স্টিকার রাখতে হবে এবং কোনও প্রকারের ফ্লেভার, রঙ কিংবা তামাক থাকা যাবে না বলে জানান তিনি।

সাধারণত সিগারেট আসক্তি দূর করতে ধূমপায়ীদের ভেপ ব্যবহারে উৎসাহিত করা হত। ভেপকে নিরাপদ মনে করা হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন।

এর আগে থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ আরও বেশ কয়েকটি দেশ ভেপিং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অনেকের মতে সিগারেটেরই ভিন্ন রূপ ভেপ বা ই-সিগারেট।

সূত্র:বিবিসি

 

/এটি/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি