'বেবি আশা'কে নাউরু দ্বীপেই ফেরত পাঠাবে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৯
image

বেবি আশা এক বছর বয়সী শরণার্থী শিশু আশা। সমুদ্রে ভেসে ওঠা আয়লান কুর্দির মরদেহের পর ওই শিশুটিই বিশ্ববাসীর বিবেককে নাড়া দিতে সমর্থ হয়। বিশ্বজুড়ে শিশুটি পরিচিত হয় ‘বেবি আশা’ নামে। অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ওই শিশুটি দেশটি থেকে প্রায় ২০০০ মাইল দূরের নাউরু দ্বীপের কাগারের মতো ক্যাম্পে ফুটন্ত পানিতে পুড়ে যায়। প্রচলিত নিয়ম অনুযায়ী চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় অস্ট্রেলিয়াতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, শরীরে গুরুতর পোড়া ক্ষত নিয়ে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর মাত্রই অস্ট্রেলিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ‘বেবি আশা’। তবে কর্তৃপক্ষ বলছে, সুস্থ হবার পর তাকে নাউরো দ্বীপের অবৈধ অভিবাসীদের সেই কয়েদখানায় তার মায়ের কাছে ফেরত পাঠিয়ে দেয়া হবে। কিন্তু এতে আপত্তি তুলেছেন ডাক্তারেরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার ডাটনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শিশুটিকে অভিবাসনের সুযোগ দিলে, অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে একটি ভুল বার্তা দেয়া হবে যে, এখন হাসপাতালের মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া যাবে। ওই শিশুকে নাউরুতে স্থানান্তরের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে, অবৈধদের আমরা চিকিৎসা সহায়তা দিতে পারি, নাউরুতে স্থানান্তর করতে পারি, কিন্তু অস্ট্রেলিয়ার সমাজে তাদের জায়গা হবে না।’
উল্লেখ্য, বিভিন্ন দেশ থেকে নৌকায় করে আসা শরণার্থীদের আটকানোর পর তাদের নাউরু দ্বীপে স্থানান্তর করে অস্ট্রেলিয়া। শরণার্থীদের ঢল সামাল দিতে গোটা ইউরোপ যখন হিমশিম খাচ্ছে সে সময়ও বহু বছরের বিতর্কিত এ নীতি বহাল রাখে দেশটি। তবে আশা নামের এক বছরের এই শিশুকে দ্বীপান্তর করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এতেও অবস্থান বদলাতে রাজি হয়নি ক্যানবেরা।

তবে ডাক্তাররা ঠিকঠাক বাসযোগ্য পরিবেশের নিশ্চয়তা না পেলে বাচ্চাটিকে ছাড়পত্র দেবেন না বলে জানিয়েছেন। আর তাদের সমর্থনে ব্রিসবেনের ঐ হাসপাতালটির বাইরে এখন বিক্ষোভ করছেন অনেকে। তাদের বক্তব্য, সীমান্ত উদার হবার আগে অস্ট্রেলিয়ার মানুষের মন খোলা হওয়া দরকার।

বিক্ষোভকারীদের বক্তব্য, সীমান্তেরও আগে অস্ট্রেলিয়ার মানুষের মন খোলা হওয়া দরকার

উল্লেখ্য প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র রাষ্ট্র নাউরু’র দ্বীপে অস্ট্রেলীয় বন্দীশিবিরে আটক ২৫০ শরণার্থীর মধ্যে অন্তত ৩৭ জনই শিশু। চলতি মাসের গোড়ার দিকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় আসা আশ্রয়প্রার্থীদের সম্পর্কে দেশটির সরকারের নীতি বৈধ বলে রায় দেয় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত। এর আগে এ সম্পর্কে একজন বন্দি আশ্রয়প্রার্থীর যুক্তির ভিত্তিতে আইনজীবীদের আনা একটি অভিযোগ আদালত খারিজ করে দিয়েছিল। সূত্র: বিবিসি, সিএনএন।

/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম