ইউক্রেনের পাল্টা আক্রমণ ঠেকাতে ২ লাখ সেনা চাইলেন প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৭:১৫আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭:১৫

ইউক্রেনীয় পাল্টা আক্রমণ মোকাবিলায় জন্য তাকে ২ লাখ সেনা সরবরাহ করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেছেন, ওয়াগনার সংস্থাই একমাত্র সশস্ত্র বাহিনী যা ইউক্রেনের আক্রমণ ঠেকাতে সক্ষম।

রুশ কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমারা বলছে, পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। কিয়েভ সেনারা রাশিয়ার প্রতিরক্ষা লাইন ইতোমধ্যে অতিক্রম করেছে। বিধ্বস্ত ডোনেটক শহরের চারপাশে অবস্থানব নিয়েছে কিয়েভ বাহিনী।

প্রিগোজিন মঙ্গলবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ওয়াগনার সংস্থাই একমাত্র সশস্ত্র বাহিনী যা ইউক্রেনের আক্রমণ বন্ধ করতে সক্ষম।

তিনি বলেন, ‘আমার ২ লাখ যোদ্ধা দরকার। লুহানস্ক-ডোনেটস্ক ফ্রন্টলাইনে এর চেয়ে কম সংখ্যক যোদ্ধা দিয়ে চলবে না। আমরা সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত।’

ইউক্রেনীয় বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় প্রতিরক্ষা লাইন ভেঙ্গে ফেলেছে বলেও জানান প্রিগোজিন।

বাখমুতে সরবরাহ নিয়ে ওয়াগনার এবং রাশিয়ান সামরিক বাহিনীর মধ্যে বিরোধের জেরে গত মাসে বাখমুত থেকে ওয়াগনার যোদ্ধা প্রত্যাহার করে নেন প্রিগোজিন। বলা হচ্ছে, বাখমুতে বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল ওয়াগনাররা।  

সূত্র: নিউজউইক 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম