থাইল্যান্ডে ব্রিটিশ তরুণী নিখোঁজ, ফেসবুকে সহায়তার আবেদন পরিবারের

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩০
image

ব্রিটিশ তরুণী গ্রেইস টেইলর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
ফেসবুকে দেওয়া সে আবেদনমূলক পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিখোঁজ তরুণীর নাম গ্রেইস টেইলর। তিনি একজন ব্যাকপ্যাকার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তার হদিস মিলছে না জানিয়ে ফেসবুকে পোস্টটি দিয়েছেন গ্রেইস টেইলরের মা স্যাম টেইলর।
তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ডোরসেট পুলিশ বরাবর একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেছেন তারা।  এরপর ২২ ফেব্রুয়ারি গ্রেইস তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্যাম টেইলরের দাবি, তার মেয়ে ক্রাবি প্রদেশের আও নাং থেকে ফোন করেছিলেন। ফোনে তিনি মায়ের কাছে জানিয়েছিলেন যে, তাকে কেউ আঘাত করার চেষ্টা করছে এবং অনুসরণ করছে। বাড়িতে ফেরার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।
ফেসবুকে স্যাম টেইলরের পোস্ট

স্যাম টেইলরের দাবি, তার মেয়ের কণ্ঠস্বর খুব ভীত মনে হচ্ছিল এবং তার মানসিক অবস্থা ভালো ছিল না। ফোনের পর মেয়েকে একটি ফ্লাইটের টিকিট বুক করে দেওয়া হলেও তিনি প্লেনে উঠতে পারেননি বলে দাবি করেছেন মা।
এরইমধ্যে পরিবারের এক সদস্য গ্রেইসকে ফিরিয়ে আনতে থাইল্যান্ড গেছেন বলে জানিয়েছেন স্যাম। সেই সঙ্গে তাদের সহায়তার জন্য ব্যাকপ্যাক কমিউনিটির প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী