রুশ দূতাবাসের নতুন ভবন নির্মাণ ঠেকিয়ে দিলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৩, ১৮:০০আপডেট : ১৫ জুন ২০২৩, ১৮:০০

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের কাছে রাশিয়ার নতুন দূতাবাস ভবন নির্মাণ বন্ধ করে দিয়েছে ক্যানবেরা। গুপচরবৃত্তির ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি অস্ট্রেলীয় সরকারের। বৈধ প্রচেষ্টায় এমন পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না বলে বৃহস্পতিবার (১৫ জুন) নির্মাণকাজ বন্ধের আইন পাস হয় দেশটিতে। খবর বিবিসির।

বিষয়টি নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো ‘স্পষ্ট নিরাপত্তা পরামর্শ’ দিয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকে প্রায় ৪০০ মিটার দূরত্বের এই ভূখণ্ড ২০০৮ সালে লিজ নেয় রাশিয়া। সেখানেই ধীরে ধীরে নতুন দূতাবাস ভবন নির্মাণ করছিল রাশিয়া। অস্ট্রেলিয়ার এমন ঘোষণার কারণে রুশ দূতাবাস আইনের আশ্রয় নিতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার একজন কূটনীতিক।

এ বিষয়ে আলবেনিজ বলেন, ‘আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলার অবস্থানে রাশিয়া আছে বলে মনে করি না আমরা। ইউক্রেনে আগ্রাসনের ক্ষেত্রে ধারাবাহিকভাবেই আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আসছে আসছে মস্কো।’

তবে নতুন এই আইনের কারণে ক্যানবেরায় মস্কোর বর্তমান দূতাবাসের ওপর কোনও প্রভাব পড়বে না বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এছাড়া এমন পদক্ষেপের কারণে রাশিয়াকে আর্থিক ক্ষতিপূরণ দিতেও আপত্তি নেই দেশটির।

বন্ধ করে দেওয়া রাশিয়ার নির্মাণাধীন নতুন ভবনের কাছেই রয়েছে চীনের দূতাবাস। তবে চীনা দূতাবাস নিয়ে নিরাপত্তাজনিত এমন কোনও উদ্বেগ দেখায়নি অস্ট্রেলিয়া।

সূত্র: বিবিসি

 

 

/এটি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি