জীবনযাপনের মানে সেরা বসবাসযোগ্য শহর ভিয়েনা, নিকৃষ্ট বাগদাদ

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫
image

ভিয়েনা শহরের ছবি গত কয়েক বছরের মতো এবারও জীবন যাপনের মানের দিক দিয়ে বিশ্বের সেরা বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর সবচেয়ে খারাপ জীবন যাপনের মানের কারণে তালিকায় সবার নিচে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদের নাম। নিউইয়র্কভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের ‘এইটিনথ কোয়ালিটি অব লাইফ র‍্যাংকিং’ শীর্ষক তালিকায় উঠে এসেছে এমন তথ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, সামাজিক ও আর্থিক অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং পরিবেশ বিবেচনা করে বসবাসযোগ্য শহরের তালিকাটি তৈরি করেছে মার্সার। বড় বড় কোম্পানিগুলো শহরটিকে কিভাবে দেখে এবং সেখানকার কর্মীদের কেমন পারিশ্রমিক দিতে চায় সে বিষয়গুলোও বিবেচনা করা হয়েছে।
সেরা ৭টি বসবাসযোগ্য শহরের তালিকায় ভিয়েনার পরপরই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ শহরটি। আর এর পরই রয়েছে জার্মানির তিনটি শহর-মিউনিখ, ডুসেলডর্ফ এবং ফ্রাংকফুর্ট। ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মতো জমকালো শহরগুলো তালিকায় শীর্ষ ৩৫ এর মধ্যেও থাকতে পারেনি।
তালিকায় প্যারিসের অবস্থান ৩৭। সন্ত্রাসী হামলার হুমকিতে থাকার কারণে এবার শহরটির অবস্থানের অবনতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আর তালিকায় নিউ ইয়র্কের অবস্থান ৪৪।

তালিকায় নিজের শহর শীর্ষ অবস্থানে থাকা নিয়ে বিস্মিত নন ভিয়েনার বাসিন্দারা। শহরটিতে বেড়ে ওঠা হেলেনা হার্টলোয়ার গার্ডিয়ানকে বলেন, ‘আমি শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ২০ মিনিটের হাঁটাপথের দূরত্বে থাকি। অথচ আমার বাড়ি ভাড়া মাসে মাত্র ৮শ পাউন্ড। লন্ডনে একইরকমের একটি বাড়িতে থাকতে গেলে ২ হাজার পাউন্ড পর্যন্ত ভাড়া গুনতে হতো। আর নিউ ইয়র্কে আরও বেশি।’

এদিকে মার্সারের তালিকা অনুযায়ী এশিয়ায় সবচেয়ে বসবাসযোগ্য ৫টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। আর পরের চারটি শহরই জাপানের। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম