মার্সের চকলেটে প্লাস্টিক, ৫৫ দেশ থেকে প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৩০

মার্সের চকলেটে প্লাস্টিক বিশ্বের ৫৫টি দেশ থেকে চকোলেট কোম্পানি মার্স তাদের মার্স, স্নিকারস এবং মিল্কিওয়ে ব্র্যান্ডের চকলেট বার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। চকলেটে প্লাস্টিকের টুকরো পাওয়ায় কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে।
নেদারল্যান্ডসে মার্সের মুখপাত্র রোয়েল গভার্স সংবাদ সংস্থা এপিকে বলেছেন, কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে মোট ৫৫টি দেশ থেকে চকলেট প্রত্যাহার করা হবে।
মার্সের যে সমস্ত চকলেটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ হিসেবে ১৯ জুন ২০১৬ থেকে ৮ জানুয়ারি ২০১৭ এর আগের কোনও তারিখ রয়েছে, সেগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রথমে কোম্পানিটি শুধু জার্মানিতে তাদের চকলেট প্রত্যাহারের কথা বলেছিল। কিন্তু পরে ধারণা করা হয়, প্লাস্টিকযুক্ত চকলেট ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি এবং স্পেনেও।
কোম্পানি থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি ঠিক কী পরিমাণ চকলেটের প্যাকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের তৈরি যে ধরনের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি তালিকা পাওয়া যাবে ওয়েবসাইটে গেলে।
সূত্র: বিবিসি।

/এনএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম