অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১১:০৫আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১১:৪৮

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার লিন্ডম্যান দ্বীপের কাছে অস্ট্রেলিয়ান এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে একটি রাতের প্রশিক্ষণ অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এসব নিশ্চিত করে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে মার্লেস বলেন, ‘চারজন বিমান ক্রুকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এমআরএইচ-৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হুইটসানডের কাছে বিধ্বস্ত হয়।’

প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল এ ঘটনাকে ‘ভয়াবহ মুহূর্ত’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের ফোকাস লোকদের খুঁজে বের করা। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বেসামরিক সংস্থা, পুলিশ, জনসাধারণ এবং মার্কিন মিত্ররা কাজ করছেন।

দুই দেশের সামরিক মহড়াটি ৪ আগস্ট শেষ হবে।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম