ভারতে স্কুলে যাওয়ার পথে যৌন নিপীড়নের শিকার ৫০ শতাংশ মেয়ে

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩২

ভারতের বালিকা ও কিশোরীদের মধ্যে অর্ধেকই বিদ্যালয়ে যাতায়াতের পথে নানা রকম যৌন নিপীড়নের শিকার হয়। এ ছাড়াও অন্তত ৩২ শতাংশ মেয়েকে অনুসরণ করা হয় স্কুলে যাওয়া-আসার পথে। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন গবেষকরা।

প্রতীকী ছবি

ব্রেকথ্রু নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ছয়টি রাজ্যের স্কুলগামী ছেলেমেয়েদের নিয়ে এই গবেষণা পরিচালনা করে। কর্ণাটক, ইউপি, ঝাড়খণ্ড, বিহার, হরিয়ানা এবং দিল্লি থেকে নেওয়া উপাত্ত থেকে করা এই গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও চিমটি কাটার মত শারীরিক ও যৌন নিগ্রহের ঘটনা ঘটে থাকে। এর মধ্যে ৪৭ শতাংশ ঘটনা ঘটে স্কুলে যাওয়ার পথে এবং ৪৮ শতাংশ ঘটে স্কুল থেকে ফেরার পথে।

ব্রেকথ্রু-এর কান্ট্রি ডিরেক্টর সোনালি খান বলেন, ‘স্কুলে যাওয়ার পথে যৌন নিপীড়ন মেয়েদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এতে স্কুল থেকে ঝরে পড়ার হাড় বেড়ে যায়। বাল্যবিবাহ ও অল্পবয়সে মা হয়ে যাওয়ার পেছনেও রয়েছে এই সামাজিক অনিরাপত্তা।’

প্রসঙ্গত, স্কুলগামী বালিকা ও কিশোরীদের যাত্রাপথ নিরাপদ করার উদ্দেশ্যে এক প্রচারণা শুরু করেছে ব্রেকথ্রু। মেকইটসেফার নামের ওই অনলাইন প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয় এ সব তথ্য। সূত্র টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/  

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম