ইউক্রেন যুদ্ধ: রুশ জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৩, ১৪:০২আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৪:০২

ইউক্রেনে রুশ অভিযানের কমান্ডার এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ-পূর্ব ফ্রন্টে পাল্টা আক্রমণে ইউক্রেন জয় দাবি করার পর বৈঠকটি হয় বলে জানায় ক্রেমলিন।

ক্রেমলিন এক বিবৃতিতে শনিবার জানায়, রোস্তভ-অন-ডনে বিশেষ সামরিক অভিযান দলের সদর দফতরে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে মস্কোর অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের কাছে থেকে পরিস্থিতির খোঁজ-খবর নিয়েছেন তিনি। 

যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের অনেক অঞ্চলের দখল নেয় রাশিয়া। এসব অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। 

ক্রেমলিন বৈঠকের বিস্তারিত বিবরণ দেয়নি। বৈঠকটি কখন হয়েছিল তাও স্পষ্ট নয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুতিনকে শুভেচ্ছা জানাচ্ছেন গেরাসিমভ। তারপর প্রেসিডেন্টকে তিনি একটি ভবনে নিয়ে যান।

গেরাসিমভকে সাম্প্রতিক মাসগুলোতে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। যুদ্ধে রাশিয়ার ব্যর্থতার জন্য ওয়াগনার ভাড়াটে নেতা ইয়েভজেনি প্রিগোজিন এবং কয়েকজন রুশ সামরিক ব্লগারদের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরের শহর রোস্তভ-অন-ডন। শহরটি রাশিয়ান দক্ষিণ সামরিক জেলা কমান্ডের ঘাঁটি।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম